Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

একটি গ্রাম্য দৃশ্য

সুনীল গঙ্গোপাধ্যায় • গ্রাম্য জীবন • 1 0
মাটির দাওয়ায় খুদে মাস্টার ক্লাস সিক্সের গুটুলি হাতে বেত নেই, তর্জনি তোলা, নাকের ডগায় চশমা খেলনা চশমা, চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়? মেঘ ভাঙা চাঁদ, পোষা বেড়ালটা এই দৃশ্যটা দেখছে। ছাত্রী মাত্র একটিই, তার মন নেই পড়াশুনোয় ছটফটে ভাব, পালাবার তাল, বড় চঞ্চল চাহনি চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা কাতর গলায় জানাল, ‘গুটুলি, এবার আমায় ছেড়ে দে?’ গুটুলি চক্ষু পাকিয়ে বলল, ‘হাতের লেখাটা দেখাও যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না ভারি ফাঁকিবাজ, এখনো নিজের নামের বানান শেখোনি দীর্ঘ ঈ-কার লিখতে দু’বার চকখড়িখানা ভাঙলে!’ ‘মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব, খোলা আছে বুঝি জানলা!’ ‘এখনো বৃষ্টি আসেনি আগেই ওঠার জন্য ব্যস্ত?’ ‘রান্নাবান্না কিচ্ছু হয়নি, রাত্তিরে তোরা খাবি কী?’ ‘সে সব জানি না, পড়ার সময় শুনব না কোনো বায়না।‘ কড়া মাস্টার গুটুলি কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস সিক্সের ছেলেটা!

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।