Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1284
আজ: 6
৭ দিন: 173
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

আমরা শুনতে পাই না

সুনীল গঙ্গোপাধ্যায় • nature • 9 0
হরিণ কি নিজে জানে, তার চোখ দুটি কত সুন্দর? তার সারা জীবন-কাহিনীই শুধু ভয় সে ভয়ার্ত চোখে এদিক-ওদিক তাকালে আমরা বলে উঠি, আহা, এ যে চকিত হরিণী প্রেক্ষণা তার চামড়ায় স্নিগ্ধ রঙের ঝিলিক, একদিন আমাদের পায়ে চটি-জুতো হয়ে শোভা পায় তাড়া খেয়ে সে যখন পালায়, আমরা মুগ্ধ হয়ে দেখি কী অপূর্ব তার ছন্দোময় গতি… আমরা কত ফুলের গলা টিপে ছিঁড়ে এনে ফুলের বন্দনাগান গাই মৌচাক ভেঙে মধু চুরি করে আনি, মৌমাছিকে নিয়ে লিখি কত কাব্য নদীগুলিকে হত্যা করতে আমাদের একটুও হাত কাঁপে না পাখিগুলিকে আকাশ থেকে ধরে এনে পুরে দিই খাঁচায় ঘাসের ওপর শিশিরবিন্দু পায়ে পায়ে নোংরা হয়ে যায়… মাঝে মাঝে জঙ্গল থেকে দুটো-একটা হরিণ ছিটকে চলে আসে শহরে তারা কী যেন বলতে চায়, আমরা বুঝি না রাত্তিরবেলা একা একা পাখি ডাকে, নদী দীর্ঘশ্বাস ফেলে আমরা শুনতে পাই না!

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।