Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

চেনার মুহূর্ত

সুনীল গঙ্গোপাধ্যায় • কবিতা • 1 0
বহু অর্চনা করেছি তোমায়, এখন ইচ্ছে টেনে চোখ মারি হে বীণাবাদিনী, তুমিও তো নারী, ক্ষমা করো এই বাক-ব্যবহার তুমি ছাড়া আর এমন কে আছে, যার কাছে আমি দাস্য মেনেছি- এবার আমাকে প্রশ্রয় দাও, একবার আমি ছিনা টান করি। একবার এই পাংশুবেলায় তুমি হয়ে ওঠো শরীরী প্রতিমা অনেক দেখেছি দুনিয়া বাহার, এবার ফুঁদিয়ে নেভাই গরিমা হলুদকে বলা রক্তিম হতে-ভাষাভ্রান্তির এই উপহাস মানুষকে বড় বিমূঢ় করেছে, এবার অস্ত্র দুঃখ-দহন। জানি না কোথায় পড়েছিল বীজ, পৃথিবীতে এত ভুল অরণ্য দুঃখ সুখের খেলায় দেখেছি বারবার আসে প্রগাঢ় তামস তোমার রূপের মায়াবী বিভায় একবার জ্বালো ক্ষণ-বিদ্যুৎ চোখ যেন আর চিনতে ভোলে না, তুমি জানো আমি কত অসহায়।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।