Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1283
আজ: 2
৭ দিন: 171
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

বন্ধু

সুনীল গঙ্গোপাধ্যায় • বন্ধুত্ব • 11 0
আমার কিছু বন্ধু আছে। ভালো মন্দ পাঁচমিশালী নানারকম খামখেয়ালী রোগা মোটা অসীমবলী আমার কিছু বন্ধু আছে। কেউ বা বানর কেউ বা মানুষ কেউ বা টানে টানুস টানুস কেউ বা ভারী কেউ বা ফানুস আমার কিছু বন্ধু আছে। তাদের মনে ছন্দ আছে ভালবাসার গন্ধ আছে রোজনামচার ধন্ধ আছে আমার কিছু বন্ধু আছে। চাকরিজীবী উকিল কবি বদ্যি পুলিশ আছে সবই অনেকের চাল বেশ নবাবী আমার কিছু বন্ধু আছে। তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে স্বপ্নে অলীক প্রলাপ আছে বাক্যে হাসির আলাপ আছে আমার কিছু বন্ধু আছে। কথা বলে একনাগাড়ে বাইরে ঘরে বনবাদাড়ে স্বপ্নে আকাশ, দিন ভাগাড়ে আমার কিছু বন্ধু আছে। অনেক আগে হারিয়ে যাওয়া হঠাৎ করে সুলুক পাওয়া স্মৃতির পালে দমকা হাওয়া আমার কিছু বন্ধু আছে। বাচাল বলদ বদমেজাজী ফালতু মহান কাজের কাজী সঙ্গে মনের স্বপ্ন রাজি আমার কিছু বন্ধু আছে। শুনলে কথা কান জ্বলে যায় হাসলে পেটের খিল খুলে যায় থাকলে এরা মন ভরে যায় আমার কিছু বন্ধু আছে ।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।