Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

বয়েস

সুনীল গঙ্গোপাধ্যায় • poetry • 1 0
আমার নাকি বয়েস বাড়ছে ? হাসতে হাসতে এই কথাটা স্নানের আগে বাথরুমে যে ক’বার বললুম ! এমন ঘোর একলা জায়গায় দু-পাক নাচলেও ক্ষতি নেই তো- হাসতে হাসতে দম ফেটে যায়, বিকেলবেলায় নীরার কাছে বলি, আমার বয়েস বাড়ছে, শুনেছো তো ? ছাপা হয়েছে ? সত্যি সত্যি বুকের লোম, জুলপি, দাড়ি কাঁচায় পাকা- এই যে দ্যাখো, চেয়ে দ্যাখো দেখে সবাই বলবে না কি, ছেলেটা কই, ও তো লোকটা ! এ সব খুব শক্ত ম্যাজিক, ছেলে কিভাবে লোক হয়ে যায় লোকেরা ফের বুড় হবেই এবং মরবে আমিও মরবো আরও খানিকটা ভালোবেসে, আরও কয়েকটা পদ্য লিখে আমিও ঠিক মরে যাবো, কী, তাই না ? ঘুরতে ঘুরতে কোথায় এলুম, এ-জায়গাটা আত অচেনা আমার ছিল বিশাল রাজ্য, তার বাইরেও এত অসীম শরীরময় গান-বাজনা, পলক ফেলতেও মায়া জাগে এই ভ্রমণটা বেশ লাগলো, কম কিছু তো দেখা হলো না অন্ধকারও মধুর লাগে, তোমার হাতটা দাও তো সুগন্ধ নিই ! নীরা, শুধু তোমার কাছে এসেই বুঝি সময় আজো থেমে আছে ।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।