Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1119
আজ: 3
৭ দিন: 135
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

কুমারী মেয়েরা, কবিতা পড়ে না

সুনীল গঙ্গোপাধ্যায় • কবিতা • 8 0
কুমারী মেয়েরা, কবিতা পড়ো না, বিপদে পড়বে যে-বয়সে মেঘ বেশী ডাকে তার আকাশ অন্য কবিতার বই ভুলেও ছুঁয়োনা, আঙুল পুড়বে কবিরা নিজেরা স্বেচ্ছায় জ্বলে লেখার জন্য। সিঁড়ি দিয়ে দুদ্দাড় করে উঠে হঠাৎ দাঁড়িয়ে কী শুনলে তুমি ? কে যেন ডাকছে অচেনা গলায় কেউ নেই তবু হাওয়াও জড়ায় দু'হাত বাড়িয়ে মেঘ ভাঙা চাঁদ তোমাকে ভোলায় ছলায় কলায় । যারা কাছাকাছি, সব বড় চেনা চোখের চাহনি এক এক সময় স্নেহ তেতো লাগে, দপ করে জ্বলো যখন যা আসে সব ভুল, তুমি কিছুই চাওনি বাথরুমে গিয়ে আয়নার ঠোঁটে সব কথা বলো। কুমারী মেয়েরা, কবিতা পড়ো না, ছুঁয়ো না ও বই ছেলেরা পড়ুক, চিঠিতে দিক না খাসা উদ্ধৃতি বুঝে বা না বুঝে বন্ধুরা মিলে করো রৈ রৈ কোনো একদিন সেই হাসিটাই হয়ে যাবে স্মৃতি। যে-সব নারীরা আড়ালে, অচেনা নদীর মতন কবিরা তাদেরই মূর্তি গড়ার ভাষা খুঁজে মরে তাদের লুকোনো দুঃখে থাকে না ছন্দপতন নির্মাণ খেলা সারাটা জীবন কালো অক্ষরে । কুমারী মেয়েরা, বিপদটাকেও আচারের মতো চেখে নিতে চাও চকিতে একলা দুপুরের দিকে ? চাখো তবে, দায়ী করো না কিন্তু, হও সম্মত এমন মধুর সর্বনাশের জন্য কবিকে !

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।