Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

কাঁচ রোদ্দুর, ছায়া অরণ্য

নীরেন্দ্রনাথ চক্রবর্তী • nature • 1 0
কাঁচ-রোদ্দুর, ছায়া-অরণ্য, হৃদয়ের স্বপ্ন। আকণ্ঠ নিস্তেজ তৃপ্তি, ডোরাকাটা ছায়া সরল’– বনে-বাদাড়ে শত্রু ঘোরে, তাজা রক্ত,–শয়তান অব্যর্থ। ঝানু আকাশ ঝুঁকে পড়ে অবাক। কাঁচা চামড়ার চাবুক হেনে ছিঁড়ে টেনে খেলা জমছে: এরা কারা, এ কী করছে? লোহা-গলানো আগুন জ্বলছে, সাঁড়াছি- যন্ত্রণার দুঃস্বপ্ন। আপ্রাণ চেষ্টায় জলের উপর রাখা জাগিয়ে আকাশ! আকাশ! বাতাস টেনে শ্বাসযন্ত্র আড়ষ্ট। এখন আবার মনে পড়ছে। প্রান্তরে জরায়ু-ভাঙা রক্তভ্রূণ, শকুন! শকুন! কয়েকবার পাখ্‌সাট মেরে ফেল আকাশে উঠল। করোটি, হাড়পোড়া, ধুলো– চাপ-চাপ জমাট রক্ত। ছায়ামূর্তি কে দাঁড়িয়ে? ধুলো, ধুলো। আমি ইয়াসিন, পুরব-চটির হাটে যাব; লাহেরিডাণ্ডা ছাড়িয়ে সে কত দূর, সেই এক ভাবনা ঘুরছে। জল! জল! মরচে-পড়া চুল উড়ছে। লোহামুঠিতে ট্রাক্‌টরের হাতল চেপে তবু কখন ঝিমিয়ে পড়ল মন; কে গো তুমি মধ্যাহ্নের স্বপ্ন কাড়ো? আগুন-বাতাসে সূর্য কাঁপে, সন্ধ্যা নামবে কখন। মস্তিষ্কের নিখুঁত ছাপ উঠল প্লাস্‌টারে। রাত করেছে, এলোমেলো চিন্তা নিস্পন্দ। পাহাড়ের শীত-হাওয়ায় চিন্তা নিস্পন্দ। তারা চলছে। ঘুমিয়ে পথ, যাত্রী। আকাশ ভিজিয়ে অন্ধকার জ্বলছে, আর মরা অরণ্যে হঠাৎ-আগুন-লাগা ফানুসের চাঁদ উঠল, রাত্রি।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।