Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

জন্মকথা

রবীন্দ্রনাথ ঠাকুর • শিশু কাব্যগ্রন্থ • 1 0
খোকা মাকে শুধায় ডেকে — ‘ এলেম আমি কোথা থেকে , কোন্‌খানে তুই কুড়িয়ে পেলি আমারে । ' মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে — ‘ ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে । ছিলি আমার পুতুল - খেলায় , প্রভাতে শিবপূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি । তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে , তাঁরি পূজায় তোমার পূজা করেছি । আমার চিরকালের আশায় , আমার সকল ভালোবাসায় , আমার মায়ের দিদিমায়ের পরানে — পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের ‘পরে যে লুকিয়ে ছিলি কে জানে । যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া , তুই ছিলি সৌরভের মতো মিলায়ে , আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়ে ছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায়ে । সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন , তুই প্রভাতের আলোর সমবয়সী — তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ - স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি । নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নে রে , সবার ছিলি আমার হলি কেমনে । ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে । হারাই হারাই ভয়ে গো তাই বুকে চেপে রাখতে যে চাই , কেঁদে মরি একটু সরে দাঁড়ালে । জানি না কোন্‌ মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখব বেঁধে আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে । '

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।