Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 518
আজ: 4
৭ দিন: 78
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

অসময়

রবীন্দ্রনাথ ঠাকুর • কাব্যগ্রন্থ • 10 0
বৃথা চেষ্টা রাখি দাও। স্তব্ধ নীরবতা আপনি গড়িবে তুলি আপনার কথা। আজি সে রয়েছে ধ্যানে—এ হৃদয় মম তপোভঙ্গভয়ভীত তপোবনসম। এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়া বসন্তকুসুমমালা এসেছ পরিয়া, এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি— নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি। শুধু এ মর্মরহীন বনপথ-’পরি তোমারি মঞ্জীর দুটি উঠিছে গুঞ্জরি। প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে, কালিকার গান আজি আছে মৌন হয়ে। তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল, অকালে ফুটিতে চাহে সকল মুকুল।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।