Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1119
আজ: 3
৭ দিন: 135
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

কথোপকথন ৪০

পূর্ণেন্দু পত্রী • conversation • 9 0
-ধরো কোনো একদিন তুমি খুব দূরে ভেসে গেলে শুধু তার তোলপাড় ঢেউগুলো আজন্ম আমার বুকের সোনালী ফ্রেমে পেনটিং এর মতো রয়ে গেল। এবং তা ধীরে ধীরে ধুলোয়, ধোঁয়ায়, কুয়াশায় পোকামাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি? -ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যাই আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের এইসব ঘন রঙে, বসন্তবাতাসে, বৃষ্টিজলে। যখন যেমন খুশী ওয়াটার কালারের আঁকা ছবিগুলো অম্লান ধাতুর মত ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে। -তার মানে সত্যি চলে যাবে? -তার মানে কখনো যাবো না।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।