Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

স্মৃতি বড় উচ্ছৃঙ্খল

পূর্ণেন্দু পত্রী • nostalgia • 1 0
পুরনো পকেট থেকে উঠে এল কবেকার শুকনো গোলাপ । কবেকার ? কার দেওয়া ? কোন মাসে ? বসন্তে না শীতে ? গোলাপের মৃতদেহে তার পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই । স্মৃতি কি আমারও আছে ? স্মৃতি কি গুছিয়ে রাখা আছে বইয়ের তাকের মত, লং প্লেইং রেকর্ড-ক্যাসেটে যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত থাকে গান, আলাপচারীতা ? আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল, দমকা হাওয়া যেন লুকোচুরি, ভাঙাভাঙি, ওলোটপালটে মহাখুশি দুঃখেরও দুপুরে গায়, গাইতে পারে, আনন্দ-ভৈরবী । আকাঙ্খার ডানাগুলি মিশে গেছে আকাশের আগুনের দিনগুলি মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে প্রিয়তম মুখগুলি মিশে গেছে সমুদ্রের ভিতরের নীলে । স্মৃতি বড় উচ্ছৃঙ্খল, দুহাজার বছরেও সব মনে রাখে ব্যাধের মতন জানে অরণ্যের আদ্যোপান্ত মূর্তি ও মর্মর । অথচ কাল বা পরশু কে ডেকে গোলাপ দিল কিছুতে বলবে না ।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।