Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 5526
আজ: 27
৭ দিন: 401
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

ঝড়ের দিনে

রবীন্দ্রনাথ ঠাকুর • nature • 26 • 0
আজি এই আকুল আশ্বিনে মেঘে-ঢাকা দুরন্ত দুর্দিনে হেমন্ত-ধানের খেতে বাতাস উঠেছে মেতে, কেমনে চলিবে পথ চিনে? আজি এই দুরন্ত দুর্দিনে! দেখিছ না ওগো সাহসিকা, ঝিকিমিকি বিদ্যুতের শিখা! মনে ভেবে দেখো তবে এ ঝড়ে কি বাঁধা রবে কবরীর শেফালিমালিকা। ভেবে দেখো ওগো সাহসিকা! আজিকার এমন ঝঞ্ঝায় নূপুর বাঁধে কি কেহ পায়? যদি আজি বৃষ্টির জল ধুয়ে দেয় নীলাঞ্চল গ্রামপথে যাবে কি লজ্জায় আজিকার এমন ঝঞ্ঝায়? হে উতলা শোনো কথা শোনো, দুয়ার কি খোলা আছে কোনো? এ বাঁকা পথের শেষে মাঠ যেথা মেঘে মেশে বসে কেহ আছে কি এখনো? এ দুর্যোগে, শোনো ওগো শোনো! আজ যদি দীপ জ্বালে দ্বারে নিবে কি যাবে না বারে বারে? আজ যদি বাজে বাঁশি গান কি যাবে না ভাসি আশ্বিনের অসীম আঁধারে ঝড়ের ঝাপটে বারে বারে?

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।