Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

সন্ধ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর • Nature • 8 1
ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন, নত করো শির। দিবা হল সমাপন, সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে অসংখ্য-প্রদীপ-জ্বালা এ বিশ্বমন্দিরে এল আরতির বেলা। ওই শুন বাজে নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে শঙ্খঘণ্টাধ্বনি। ধীরে নামাইয়া আনো বিদ্রোহের উচ্চ কণ্ঠ পূরবীর ম্লান- মন্দ স্বরে। রাখো রাখো অভিযোগ তব, মৌন করো বাসনার নিত্য নব নব নিষ্ফল বিলাপ। হেরো মৌন নভস্তল, ছায়াচ্ছন্ন মৌন বন, মৌন জলস্থল স্তম্ভিত বিষাদে নম্র। নির্বাক্‌ নীরব দাঁড়াইয়া সন্ধ্যাসতী-- নয়নপল্লব নত হয়ে ঢাকে তার নয়নযুগল, অনন্ত আকাশপূর্ণ অশ্রু-ছলছল করিয়া গোপন। বিষাদের মহাশান্তি ক্লান্ত ভুবনের ভালে করিছে একান্তে সান্ত্বনা-পরশ। আজি এই শুভক্ষণে, শান্ত মনে, সন্ধি করো অনন্তের সনে সন্ধ্যার আলোকে। বিন্দু দুই অশ্রুজলে দাও উপহার-- অসীমের পদতলে জীবনের স্মৃতি। অন্তরের যত কথা শান্ত হয়ে গিয়ে, মর্মান্তিক নীরবতা করুক বিস্তার। হেরো ক্ষুদ্র নদীতীরে সুপ্তপ্রায় গ্রাম। পক্ষীরা গিয়েছে নীড়ে, শিশুরা খেলে না; শূন্য মাঠ জনহীন; ঘরে-ফেরা শ্রান্ত গাভী গুটি দুই-তিন কুটির-অঙ্গনে বাঁধা, ছবির মতন স্তব্ধপ্রায়। গৃহকার্য হল সমাপন-- কে ওই গ্রামের বধূ ধরি বেড়াখানি সম্মুখে দেখিছে চাহি, ভাবিছে কী জানি ধূসর সন্ধ্যায়। অমনি নিস্তব্ধপ্রাণে বসুন্ধরা, দিবসের কর্ম-অবসানে, দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পানে। ধীরে যেতেছে প্রবাহি সম্মুখে আলোকস্রোত অনন্ত অম্বরে নিঃশব্দ চরণে; আকাশের দূরান্তরে একে একে অন্ধকারে হতেছে বাহির একেকটি দীপ্ত তারা, সুদূর পল্লীর প্রদীপের মতো। ধীরে যেন উঠে ভেসে ম্লানচ্ছবি ধরণীর নয়ননিমেষে কত যুগ-যুগান্তের অতীত আভাস, কত জীবজীবনের জীর্ণ ইতিহাস। যেন মনে পড়ে সেই বাল্যনীহারিকা; তার পরে প্রজ্বলন্ত যৌবনের শিখা; তার পরে স্নিগ্ধশ্যাম অন্নপূর্ণালয়ে জীবধাত্রী জননীর কাজ বক্ষে লয়ে লক্ষ কোটি জীব-- কত দুঃখ, কত ক্লেশ, কত যুদ্ধ, কত মৃত্যু, নাহি তার শেষ। ক্রমে ঘনতর হয়ে নামে অন্ধকার, গাঢ়তর নীরবতা-- বিশ্বপরিবার সুপ্ত নিশ্চেতন। নিঃসঙ্গিনী ধরণীর বিশাল অন্তর হতে উঠে সুগম্ভীর একটি ব্যথিত প্রশ্ন, ক্লিষ্ট ক্লান্ত সুর, শূন্যপানে-- "আরো কোথা? আরো কত দূর?"

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।