Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

ছল

রবীন্দ্রনাথ ঠাকুর • কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা • 1 0
তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল - বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা - যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না।। তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই - দশের দলে টানি গো পাছে কিরূপ তুমি, বিমুখ তাই। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা - যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চল না।। সবার চেয়ে অধিক চাহ, তাই কি তুমি ফিরিয়া যাও - হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাসায়ে দাও? বুঝেছি আমি, বুঝেছি তব ছলনা - সবার যাহে তৃপ্তি হল তোমার তাহে হল না।।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।