Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

জয়দেবপুরের মুক্তিযোদ্ধা

শামসুর রাহমান • কাব্যগ্রন্থঃ যে অন্ধ সুন্দরী কাঁদে / সেরা ৩০০ কবিতা • 1 0
জানি না তোমার নাম, তুমি রোজ সংবাদপত্রের পাতায় বুলোতে কি না চোখ কিম্বা ঝোপ শার্ট পরে ছিপ হাতে যেতে কি না পুরনো দিঘির পাড়ে, আমার তা জানা নেই । সত্যি বলতে কী, ঠিক তোমার বিষয়ে আমি কোনােদিন কারো কাছে কোনো কাহিনী শুনিনি । শুধু যখন এদিকে আসি, দেখি দাঁড়িয়ে রয়েছো তুমি আমাদের অনেক ওপরে- ক্ষীণকায়, যেন রৌদ্রজলে একটু একটু করে ক্ষয়ে গেছে ক্রমাগত সমুন্নত শরীর তোমার । তোমার শপথঋদ্ধ হস্তধৃত বন্দুকের নল কম্পাসের কাঁটার মতন দিকচিহ্ন নির্দেশক । একদা জীবিত ছিলে, বস্তুত এখন মৃত; তবু কখনো কখনো মনে হয় তোমার পাথুরে বুক ঘন ঘন স্পন্দিত নিঃশ্বাসে । হে-অজ্ঞাত বীর, শোনো, তোমার সংগ্রামী স্মৃতি মাছের কাঁটার মতো লেগে আছে আমাদের বিবেকের শীর্ণ গলায় নিয়ত ।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।