Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 19
আজ: 3
৭ দিন: 10
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

পণ্য মানুষ (সনেট)

দেলওয়ার হোসেন শিকদার • সনেট • 1 0
পণ্য মানুষ (সনেট) মানব তরে মানব সতত এ জানি, জীবন লাগি জীবন কে রে নেয় দায়। একটু মৃদু দরদ শুনিবারে বাণী, সিক্ত কভু হবে শুষ্ক এ সৃষ্ট বসুধায়! পণ্য করেছে মানুষ মানুষকে আজ, জীবিকা গড়িয়া তারে রক্ত চুষে চলে। ফিরলে সে যবে, লভিবে কি লাজ? পুরনো কাহিনী সবে ইতিহাস বলে। জীবন-নদীটি পাড়ে,ক্ষতি কোন্ কাজে অসহায়ত্বে বাড়ালে অভয়ের হাত? তরণী তব বাইবে সে নদের-মাঝে, মুছে যাবে আঁধার, দেখে পুণ্য রাত! মানুষ রূপী দানব যদি সেই হয়, তবে কি কখনো সবে ঘৃণা পাত্র নয়? রচনাঃ ০৭ ফেব্রুয়ারি, ২০২৬।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।