বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা
একুশ : ভাষার ক্ষতচিহ্ন
হরিহর গায়েন • language • 1
• 0
এ একুশ ফুল নয়—
এ একুশ রক্তের দাগ,
রাষ্ট্রের বুকে আঁকা
মাতৃভাষার প্রতিবাদ।
গুলি শিখিয়েছিল ইতিহাস,
ভাষা ভিক্ষা নয়—অধিকার,
মায়ের মুখ বন্ধ করলে
সভ্যতার মুখোশ খসে পড়ে বারবার।
আজও ভাষা মরে নীরবে,
বোর্ডে, দপ্তরে, বাজারের কোলাহলে,
আমরা ভুলে যাই—
একুশ মানে মাথা নত না করা শপথ।
যে ভাষা রক্ত চায়নি,
সে ভাষা টিকেনি বেশিদিন,
একুশ তাই শুধুই স্মৃতি নয়—
এ এক অবিরাম লড়াইয়ের দিন।