Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

স্মৃতির দহন (সনেট)

দেলওয়ার হোসেন শিকদার • সনেট • 1 0
স্মৃতির দহন (সনেট) আজকাল বড় মিস করি সেই সুধা-স্বর, "কেমন আছো প্রিয়তী?"—কাব্যিক সে হাসি ; ঠোঁটের কোণেতে আছে ওই মায়া রাশি, ভালোবেসে চেয়েছিনু বাঁধি প্রীতি ঘর। হঠাৎ বলা সে কথা আজ বড় পর, ব্যস্ত দিনেও তোমাকে শুধু ভালোবাসি; উতলা এ মনে কেন বিষাদ পিয়াসী , শূন্য হৃদয়ে উথলে স্মৃতিময় জ্বর। দহন দিনেতে পুড়ি আমি একা চুপ, গহীন গানে তোমায় রেখেছি যে ভরি; পলক নয়নে হেরি তোমার সে ছড়ি, স্মৃতির গভীরে ডুবে হারাই সে রূপ। তোমার মতো কি পারি বলতে ও সাথী? "কেমন আছো?"—জ্বালাই, বিরহের বাতি।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।