টেডি বিয়ার দিবসের কবিতা (বিবিধ কবিতা)
লক্ষ্মণ ভাণ্ডারী • বিবিধ কবিতা • 1
• 0
টেডি বিয়ার দিবসের কবিতা (বিবিধ কবিতা)
বসন্তে আজ রং ছড়ালো মনের আঙিনায়,
টেডি দিবসে আজি বন্ধু মন তোমারে চায়।
বন্ধ মনের দুয়ার খুলে দেখি দু'চোখ ভরে,
হৃদয় তব রয়েছে খোলা চিরদিনের তরে।
প্রীতি আর শুভেচ্ছায় পূর্ণ হোক তব আশা,
টেডি বিয়ার দিলাম তোমায় দিও ভালবাসা।
আজিকে জানি ধরণীর বুকে ভালবাসার খেলা,
তোমায় নিয়ে কাটাব বন্ধু আজিকে সারাবেলা।
কবির হৃদয়ে পরশ দিয়ে আপন করিয়া নিও,
যতন করে রক্ত গোলাপ হৃদয়ে রাখিয়া দিও।
প্রেমিক কবি কবিতাপ্রেমী এই বসুধার তলে,
লক্ষ্মণ কবির কাব্য আজি হৃদয়ের কথা বলে।
Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)
প্রসেস হচ্ছে…
স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।