Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

হুলোর গানHulor Gaan

সুকুমার রায় • 1 0
- সুকুমার রায় বিদ্‌ঘুটে রাত্তিরে ঘুট্‌ঘুটে ফাঁকা, গাছপালা মিশ্‌মিশে মখ‌্‌মলে ঢাকা! জট্‌বাঁধা ঝুল কালো বটগাছতলে, ধক্‌ধক্ জোনাকির চক্‌মকি জ্বলে। চুপচাপ চারিদিকে ঝোপ ঝাড়গুলো, আয় ভাই গান গাই আয় ভাই হুলো। গীত গাই কানে কানে চীৎকার ক'রে, কোন্ গানে মন ভেজে শোন্ বলি তোরে। পূবদিকে মাঝরাতে ছোপ্ দিয়ে রাঙা রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা। চট্ ক'রে মনে পড়ে মট্‌কার কাছে মালপোয়া আধখানা কাল থেকে আছে। দুড়্ দুড়্ ছুটে যাই, দূর থেকে দেখি প্রাণপণে ঠোঁট চাটে কানকাটা নেকী! গালফোলা মুখে তার মালপোয়া ঠাসা, ধুক ক'রে নিভে গেল বুকভরা আশা। মন বলে আর কেন সংসারে থাকি, বিল্‌কুল্ সব দেখি ভেল্‌কির ফাঁকি। সব যেন বিচ্ছিরি সব যেন খালি, গিন্নীর মুখ যেন চিম্‌নির কালি। মন–ভাঙা দুখ্ মোর কন্ঠেতে পুরে গান গাই আয় ভাই প্রাণফাটা সুরে। বইBook কবিতাটি আবোল তাবোল বইয়ে প্রকাশিত হয়েছে। The poem was published in the book আবোল তাবোল. আবোল তাবোল প্রকাশনী: ইয়ু রায় এন্ড সন্স

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।