Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 17
আজ: 1
৭ দিন: 8
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

খোকার ভাবনাKhokar Bhabna

সুকুমার রায় • 1 0
- সুকুমার রায় মোমের পুতুল লোমের পুতুল আগ্‌লে ধ'রে হাতে তবুও কেন হাব্‌লা ছেলের মন ওঠে না তাতে? একলা জেগে একমনেতে চুপ্‌টি ক'রে ব'সে, আন্‌মনা সে কিসের তরে আঙুলখানি চোষে? নাইকো হাসি নাইকো খেলা নাইকো মুখে কথা, আজ সকালে হাব্‌লাবাবুর মন গিয়েছে কোথা? ভাব্‌ছে বুঝি দুধের বোতল আস্‌ছে নাকো কেন? কিংবা ভাবে মায়ের কিসে হচ্ছে দেরী হেন। ভাব্‌ছে এবার দুধ খাবে না কেবল খাবে মুড়ি, দাদার সাথে কোমন বেঁধে করবে হুড়োহুড়ি, ফেল্‌বে ছুঁড়ে চামচটাকে পাশের বাড়ির চালে, না হয় তেড়ে কামড়ে দেবে দুষ্টু ছেলের গালে। কিংবা ভাবে একটা কিছু ঠুক্‌তে যদি পেতো— পুতুলটাকে করত ঠুকে এক্কেবারে থেঁতো। প্রাসঙ্গিকRelated আবৃত্তি খোকার ভাবনা'- এর আবৃত্তি মনিরুজ্জামান প্রমউখ (বাস্তবতা'র কবি) আবৃত্তি খোকার ভাবনা-এর আবৃত্তি রত্না দেব বিশ্বাস ভৌমিক

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।