Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

আবোল তাবোল - ৩Abol Tabol 3

সুকুমার রায় • 1 0
- সুকুমার রায় এক যে ছিল রাজা- (থুড়ি, রাজা নয় সে ডাইনি বুড়ি) ! তার যে ছিল ময়ূর- (না না, ময়ূর কিসের ? ছাগল ছানা) । উঠানে তার থাক্‌ত পোঁতা- -(বাড়িই নেই, তার উঠান কোথা) ? শুনেছি তার পিশতুতো ভাই- -(ভাই নয়ত, মামা-গোঁসাই ) । বল্‌ত সে তার শিষ্যটিরে- -(জন্ম-বোবা বলবে কিরে) । যা হোক, তারা তিনটি প্রানী- -(পাঁচটি তারা, সবাই জানি !) থও না বাপু খ্যাঁচাখেচি -(আচ্ছা বল, চুপ করেছি) ।। তারপরে যেই সন্ধ্যাবেলা, যেম্নি না তার ওষুধ গেলা, অম্‌নি তেড়ে জটায় ধরা- -(কোথায় জটা ? টাক যে ভরা !) হোক্‌ না টেকো তোর তাতে কি ? গোমরামুখো মুখ্যু ঢেঁকি ! ধরব ঠেসে টুটির পরে পিট্‌ব তোমার মুণ্ডু ধরে । এখন বাপু পালাও কোথা ? গল্প বলা সহজ কথা ?

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।