Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 17
আজ: 1
৭ দিন: 8
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

নূতন বৎসরNuton Botshor

সুকুমার রায় • 1 0
- সুকুমার রায় 'নূতন বছর ! নূতন বছর !' সবাই হাঁকে সকাল সাঁঝে আজকে আমার সূর্যি মামার মুখটি জাগে মনের মাঝে । মুস্কিলাসান করলে মামা, উস্কিয়ে তার আগুনখানি, ইস্কুলেতে লাগ্‌ল তালা, থাম্‌ল সাধের পড়ার ঘানি । এক্‌জামিনের বিষম ঠেলা চুক্‌ল রে ভাই ঘুচ্ল জ্বালা, নূতন সালের নূতন তালে হোক্‌ তবে আস 'হকির' পালা । কোন্‌খানে কোন্‌ মেজের কোণে, কলম কানে, চশমা নাকে, বিরামহারা কোন্‌ বেচারা দেখেন কাগজ, ভয় কি তাঁকে ? অঙ্কে দিবেন হকির গোলা, শঙ্কা ত নাই তাহার তরে, তঙ্কা হাজার মিলুক তাঁহার, ডঙ্কা মেরে চলুন ঘরে । দিনেক যদি জোটেন খেলায় সাঁঝের বেলায় মাঠের মাঝে, 'গোল্লা' পেয়ে ঝোল্লা ভরে আবার না হয় যাবেন কাজে ! আয় তবে আয়, নবীন বরষ ! মলয় বায়ের দোলায় দুলে, আয় সঘনে গগন বেয়ে, পাগলা ঝড়ের পালটি তুলে । আয় বাংলার বিপুল মাঠে শ্যামল ধানের ঢেউ খেলিয়ে, আয়রে সুখের ছুটির দিনে আম-কাঁটালের খবর নিয়ে ! আয় দুলিয়ে তালের পাখা, আয় বিছিয়ে শীতল ছায়া, পাখির নীড়ে চাঁদের হাটে আয় জাগিয়ে মায়ের মায়া । তাতুক না মাঠ, ফাটুক না কাঠ, ছুটুক না ঘাম নদীর মত, জয় হে তোমার, নূতন বছর ! তোমার যে গুণ, গাইব কত ? পুরান বছর মলিন মুখে যায় সকলের বালাই নিয়ে, ঘুচ্‌ল কি ভাই মনের কালি সেই বুড়োকে বিদায় দিয়ে ? নূতন সালে নূতন বলে, নূতন আশায়, নুতন সাজে, আয় দয়ালের নাম লয়ে ভাই, যাই সকলে যে যার কাজে !

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।