Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 17
আজ: 1
৭ দিন: 8
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

মেঘMegh

সুকুমার রায় • 1 0
- সুকুমার রায় সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে- আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে । মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে- ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে । সন্ধ্যা সকাল মেঘের মেলা- কুলকিনারা ছাড়ি রং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি । মাথায় জটা, মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে, জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে । কোন্‌ অকুলের সন্ধানেতে কোন্‌ পথে যায় ভেসে- পথহারা কোন্‌ গ্রামের পরে নাম-জানা-নেই-দেশে । ঘূর্ণীপথের ঘোরের নেশা দিক্‌বিদিকে লাগে, আগল ভাঙা পাগল হাওয়া বাদল রাতে জাগে ; ঝড়ের মুখে স্বপন ছুটে আঁধার আসে ঘিরে ! মেঘের প্রাণে চমক হানে আকাশ চিরে চিরে ! বুকের মাঝে শঙ্খ বাজে- দুন্দুভি দেয় সাড়া ! মেঘের মরণ ঘনিয়ে নামে মত্ত বাদল ধারা ।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।