বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা
হারিয়ে পাওয়াHariye Paowa
সুকুমার রায় • 1
• 0
- সুকুমার রায়
ঠাকুরদাদার চশমা কোথা ?
ওরে গণ্শা, হাবুল, ভোঁতা,
দেখ্না হেথা, দেখ্না হোথা- খোঁজ না নিচে গিয়ে ।
কই কই কই? কোথায় গেল ?
টেবিল টানো, ডেস্কও ঠেল,
ঘরদোর সব উলটে ফেল- খোঁচাও লাঠি দিয়ে ।
খুঁজছে মিছে কুঁজোর পিছে,
জুতোর ফাঁকে, খাটের নিচে,
কেউ বা জোরে পর্দা খিঁচে- বিছনা দেখে ঝেড়ে-
লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমে
ক্লান্ত সবে পড়্ল থেমে,
ঠাকুরদাদা আপনি নেমে আসেন তেড়েমেড়ে ।
বলেন রেগে, "চশমাটা কি
ঠাং গজিয়ে ভাগ্ল নাকি ?
খোঁজার নামে কেবল ফাঁকি- দেখছি আমি এসে !"
যেমন বলা দারূণ রোষে,
কপাল থেকে অম্নি খ'সে
চশমা পড়ে তক্তপোশে- সবাই ওঠে হেসে !
আবৃত্তিRecitation
আবৃত্তি করেছেন:
শতাক্ষী চক্রবর্তী
বইBook
কবিতাটি খাই খাই বইয়ে প্রকাশিত হয়েছে।
The poem was published in the book খাই খাই.
খাই খাই
প্রকাশনী: দে'জ পাবলিশিং