Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1119
আজ: 3
৭ দিন: 135
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

হাত গণনাHat Gonona

সুকুমার রায় • 11 0
- সুকুমার রায় ও পাড়ার নন্দগোঁসাই, আমাদের নন্দ খুড়ো, স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো৷ ছিল না তাঁর অসুখবিসুখ, ছিল সে যে মনের সুখে, দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্যমুখে৷ হঠাৎ কি তার খেয়াল হল, চল্‌ল সে তার হাত দেখাতে ফিরে এল শুকনো সরু, ঠকাঠক্‌ কাঁপছে দাঁতে! শুধালে সে কয় না কথা, আকাশেতে রয় সে চেয়ে, মাঝে মাঝে শিউরে ওঠে, পড়ে জল চক্ষু বেয়ে৷ শুনে লোকে দৌড়ে এল, ছুটে এলেন বদ্যিমশাই, সবাই বলে, 'কাঁদছ কেন ? কি হয়েছে নন্দগোঁসাই?' খুড়ো বলে, 'বলব কি আর, হাতে আমার পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি, ফাঁড়ায় ভরা আয়ুর রেখা৷ এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে— হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কে রে? ষাটটা বছর পার হয়েছি বাপদাদাদের পুণ্যফলে— ওরা তোদের নন্দ খুড়ো এবার বুঝি পটোল তোলে৷ কবে যে কি ঘটবে বিপদ কিছু হায় যায় না বলা—' এই ব'লে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা৷ দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো, বুড়ো আছে নেই কো হাসি, হাতে তার নেই কো হুঁকো৷ আবৃত্তিRecitation আবৃত্তি করেছেন: প্রীতি বইBook কবিতাটি আবোল তাবোল বইয়ে প্রকাশিত হয়েছে। The poem was published in the book আবোল তাবোল. আবোল তাবোল প্রকাশনী: ইয়ু রায় এন্ড সন্স

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।