Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1119
আজ: 3
৭ দিন: 135
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

উপদেশমালা-৪

নূরে আলম • advice • 11 0
বিপদে যে হাত বাড়িয়ে দেয়, সরিয়ে দেয় ভয়, জেনে নিও, সেই মানুষটিই আসল বন্ধু হয়। কথার মিষ্টতা দেখে হেসো না, আগে পরখ করো মন, সবাই তো নয় বিপদের সাথী, অনেকেই অপ্রয়োজন। সুসময়ে তো অনেকেই থাকে, হাসিমুখে পাশে বসে, প্রকৃত বন্ধু সেই , যে থাকে তোমার দুঃসময়ে এসে। স্বার্থের টানে কাছে আসে যারা, দেয় না কোরবানি, তাদের ভিড়ে হারিও না কভু নিজের আত্মগ্লানি। মুখের ওপর যে সমালোচনা করে, আড়ালে গায় গুণ, সে-ই তো তোমার আসল আপন, নেই তাতে কোনো ঘুণ। যে বন্ধু তোমার স্বপ্নকে সম্মান দিতে জানে, বিফল হলেও সাহস জোগায় নিজের বোধের টানে। যে বন্ধু সোজাসুজি কথা বলে, দেয় না কোনো ফাঁকি, তার সাথে পথ চলাই নিরাপদ, নেই কোনো ভয়- দেখি । ভালো বন্ধু সেই যে তোমাকে ভালোর পথে টানে, ভুল করলে শাসন করে, সঠিক দিশাটা জানে। ঝকঝকে সব কাঁচ যেমন হীরা কখনো নয়, মিষ্টভাষী সবাই তেমন বন্ধু মোটেও নয়। একশো বন্ধুর দরকার নেই, একটি হীরাই যথেষ্ট, ভুল মানুষের দীর্ঘ মিছিলে জীবন হবে অতিষ্ঠ। সময় নিয়ে বন্ধু বেছে চলো সঠিক পথে, সুখ-দুঃখের নৌকাখানি ভাসাও তাদের সাথে।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।