Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

বিষয়ী দর্পণে আমি

আল মাহমুদ • General • 1 0
ক’বার তাড়িয়ে দিই, কিন্তু ঠিক নির্ভুল রীতিতে আবার সে ফিরে আসে ঘড়ির কাঁটার মতো ঘুরে তার সেই মুখখানি কুটিল আয়না হয়ে যায় নিজেকে বিম্বিত দেখি যেন সেই মুহূর্তেমুকুরে। ভয়াবহ ভূতের আর্শিতে আমাকে পশুর মতো মনে হতে থাকে। ধূসর হাওয়ায় পাশব কেশর ওড়ে, অনাচারী বিষয়ী নখর নষ্ট করে গাছপালা নারীশিশু জনতা শহর! কখনো অসৎ থাবা অকস্মাৎ উত্তোলিত হলে দেখি সেই বিম্বিত পশুর দর্পিত হিংস্র‍ চোখ আমাকেই লক্ষ করে জ্বলে; চিবুক লেহন করে, সে অলীক মহূর্তের ক্র‍োধ জয় করে দেখি আমি, কেবলই আমার মধ্যে এক শিশু আর পশুর বিরোধ।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।