Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

ঘোড়া

জীবনানন্দ দাশ • কবিতা • 1 0
আমরা যাইনি ম’রে আজো- তবু কেবলই দৃশ্যের জন্ম হয় : মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্নার প্রান্তরে; প্রস্তরযুগের সব ঘোড়া যেন- এখনও ঘাসের লোভে চরে পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে। আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে এক ভিড় রাত্রির হাওয়ায়; বিষণ্ণ খড়ের শব্দ ঝ’রে পড়ে ইস্পাতের কলে; চায়ের পেয়ালা ক’টা বেড়ালছানার মতো- ঘুমে- ঘেয়ো কুকুরের অস্পষ্ট কবলে হিম হ’য়ে ন’ড়ে গেল ও-পাশের পাইস রেস্তরাঁতে; প্যারাফিন-লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে। সময়ের প্রশান্তির ফুঁয়ে; এই সব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।