Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

গোধূলি সন্ধির নৃত্য

জীবনানন্দ দাশ • কাব্যগ্রন্থ - সাতটি তারার তিমির • 1 0
দরদালানের ভিড়- পৃথিবীর শেষে যেইখানে প'ড়ে আছে- শব্দহীন- ভাঙ্গা- সেইখানে উঁচু-উঁচু হরীতকী গাছের পিছনে হেমন্তের বিকেলের সূর্য গোল- রাঙা- চুপে-চুপে ডুবে যায়- জ্যোৎস্নায়। পিপুলের গাছে ব'সে পেঁচা শুধু একা চেয়ে দ্যাখে; সোনার বলের মতো সূর্য আর রূপার ডিবের মতো চাঁদের বিখ্যাত মুখ দেখা। হরীতকী শাখাদের নিচে যেন হীরের স্ফুলিঙ্গ আর স্ফটিকের মতো শাদা জলের উল্লাসঃ নৃমুণ্ডের আবছায়া- নিস্তব্ধতা- বাদামী পাতার ঘ্রাণ- মধুকুপী ঘাস। কয়েকটি নারী যেন ঈশ্বরীর মতোঃ পুরুষ তাদেরঃ কৃতকর্ম নবীন; খোঁপার ভিতরে চুলেঃ নরকের নবজাত মেঘ, পায়ের ভঙ্গির নিচে হঙকঙের তৃণ। সেখানে গোপন জল ম্লান হ'য়ে হীরে হয় ফের, পাতাদের উৎসরণে কোন শব্দ নাই; তবু তারা টের পায় কামানের স্থবির গর্জনে বিনষ্ট হতেছে সাংহাই। সেইখানে যুথচারী কয়েকটি নারী ঘনিষ্ঠ চাঁদের নিচে চোখ আর চুলের সংকেতে মেধাবিনী; দেশ আর বিদেশের পুরুষেরা যুদ্ধ আর বাণিজ্যের রক্তে আর উঠিবে না মেতে। প্রগাঢ় চুম্বন ক্রমে টানিতেছে তাহাদের তুলোর বালিশে মাথা রেখে আর মানবীয় ঘুমে স্বাদ নেই; এই নিচু পৃথিবীর মাঠের তরঙ্গ দিয়ে ওই চূর্ণ ভূখণ্ডের বাতাসে- বরুণে ক্রুর পথ নিয়ে যায় হরীতকী বনে- জ্যোৎস্নায়। যুদ্ধ আর বাণিজ্যের বেলোয়ারি রৌদ্রের দিন শেষ হ'য়ে গেছে সব; বিনুনিতে নরকের নির্বাচন মেঘ, পায়ের ভঙ্গির নিচে বৃশ্চিক কর্কট- তুলা- মীন।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।