Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

আমার মায়ের ভাষা

আবু জাফর ওবায়দুল্লাহ • poetry • 2 1
যামিনী এবং প্রত্যুষের অলিন্দে শেফালিরা অবিরাম ঝরে। দুর্বার প্রান্তরে শিশিরের দিঘি কাজলি মাছের শিশু বেড়ে ওঠে শাপলার কোলে। দূরায়ত মৃদঙ্গ আবছায়া বুলবুলি চামেলির ডালে উঠানের শৈশবে খয়েরি শালিক ময়লা আঁচলে তার হলুদের ছোপ- আমার মায়ের কথা মনে পড়ে যায়। 'আমার মায়ের মুখ আমার স্মরণ নাই বেতের ফলের মতো বিষণ্ণ চোখ কে লিখেছে সে কবিতা? শিশির শেফালি শাপলার কোল জোড়া কাজলির শিশু কুমড়োর ফুলে ফুলে নবীন মুনিয়া মৃদঙ্গ বুলবুলি কিম্বা মায়ের ঠোঁটে ঘুম পাড়ানিয়া গান, খনার বচন আমি তা জানি না। গাছের কোরি ছেড়ে কাঠবিড়ালিরা জানালার ধূসর কুয়াশা, কত কী যে কথা বলে ফিরে চলে যায়... আমার আঙুল জুড়ে নিদ্রিত তারার তিমির, এবং মায়ের মুখ জোনাকির মতো জ্বলে জোনাকির মতো নিভে যায়। কে লিখেছে এ কবিতা? নির্জন কোন ভালোবাসা? কিম্বা আমার মা, শালিকের মতো খয়েরি শাড়িতে তাঁর হলুদের ছোপ, আমার শ্যামল মেয়ে করতলে পলিমাটি কাকভোরে বুলবুলি, মুনিয়া চড়ুই? আমি তা জানি না। শুধু জানি আয়ুর প্রথম হৃদয়-মথিত শব্দ- একটি উচ্চারণ; সে আমার 'মা' মায়ের চোখের কোণে শিশিরের রোদ আমার মায়ের ঠোঁটে খনার বচন: তোমাকে উপড়ে নিলে বল তবে কি থাকে আমার?

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।