Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 5526
আজ: 27
৭ দিন: 401
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

শব্দের অলিন্দে

আবু জাফর ওবায়দুল্লাহ • poetry • 24 • 0
যা দেখি এবং যা বলি না তার অলিন্দে যা বলি এবং যা দেখি না তার আলপথে যা বলি না এবং স্বপ্ন দেখি তার কুয়াশায় যা স্বপ্ন দেখি এবং ভুলে যাই তার তিমিরে কবিতা হ্যাঁ এবং না এর অবকাশে সে আমার অনুচ্চারকে বাঙ্ময় করে এবং যা আমি ভুলে যাই তার স্বপ্ন দ্যাখে। কবিতার দৃষ্টি শ্রবণের মূর্ছনা এবং শ্রবণ চিত্রিত পঙ্ক্তিমালা। কবিতার শরীর রয়েছে যেমন দূর্বার ঘাসে ভীরু খরগোশ, এবং যখন আমি ভাবি এই তো সে তখন ত্রস্ত কাঠবিড়ালি গাছের কোটরে হারিয়ে যায়। সে কি দেখার ওপারে দেখা চেতনার নীলিমায় তারার তিমির! দৃশ্যমান ভাবনা স্মরণ এবং বিস্মরণের মাঝখানে কবিতার আনাগোনা, জোনাকিরা জ্বলে আবার নিভে যায়। কবিতা মননের সুতোয় তাঁত বোনে আবার বোনো সুতো খুলে ফেলে- কবিতা সাদা কাগজে চোখে আঁকে আমার চোখে শব্দ ছড়ায়। চোখ কথা বলে শব্দ তাকিয়ে থাকে, দৃষ্টি যখন অনিমেষ তখন সে অনুভব। কবিতা অনুভবকে কানে শোনা উচ্চারণকে চোখে দেখা কল্পনার নিরাকারকে শরীরী করা এবং যখন বেলা পড়ে আসে শব্দের কলি সোনালি রোদের বোল ফোটায়। অন্ধকার গাঢ় হলে শেফালির ফুল ফোটে এবং কবিতার পায়ে বিন্দু বিন্দু শিশির-নূপুর।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।