Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1119
আজ: 3
৭ দিন: 135
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

অসম পঙক্তিমালা

আবু জাফর ওবায়দুল্লাহ • Nature • 8 0
প্রথম আলো যখন বিস্ময়ের দাক্ষিণ্যে আকাশের দরজায় কড়া নাড়ে তখন আমার করতলে চন্দ্রতারা পাঁচ পাঙুল পাঁচটি চোখের মণি। নীলিমার প্রান্তরে সর্ষে ক্ষেতের ছায়া ভোরের শিশির জোনাকির মতো পুড়ে যায় রোদের চিল চাপিলার সাথে খেলা করে হিজলের শিকড়ে ডাহুকের কুয়াশা। রাত্রির উৎসবে হলদে ডানা মুনিয়া সাঁওতাল রমণী অরণ্যে নৃত্যরতা শ্যামল অঙ্গে কালো কেশের অন্ধকার স্পর্শের মহুয়া মাদলে বোল তোলে। তখন তরঙ্গ নির্ঝরের সিঁড়ি ভাঙে মৃত্তিকার হৃদয়ে আনন্দিত অঙ্কুর রৌদে পল্লবিত হরিণীর শিশু দৃষ্টির শ্রবণ যেন চিত্রল ধ্বনি। হাওয়ার বাগানে পূর্ণিমার মৃদঙ্গ হ্রদের জলে নক্ষত্রের চঞ্চলতা সাগরের অন্তরে শ্যামল দ্বীপপুঞ্জ নৃত্যের মুদ্রায় সাতটি তারা প্রদীপ্ত। রাত্রির জোয়ারে বীণার তড়িৎ শিখা চোখের আঙুলে অসম পঙক্তিমালা এবং প্রারম্ভের কণ্ঠলগ্ন বিস্ময়- কখনও ঋজু এবং সরল কখনও বন্ধুর বাঁকাচোরা কখনও বৃত্তের আবর্ত কখনও জলের রেখা মুছে যায়।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।