Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

মুক্ত-বন্দি

কাজী নজরুল ইসলাম • কবিতা • 1 0
বন্দি তোমায় ফন্দি-কারার গণ্ডিমুক্ত বন্দিবীর, লঙ্ঘিলে আজি ভয়দানবের ছয় বছরের জয়প্রাচীর। বন্দি তোমায় বন্দিবীর জয় জয়স্তু বন্দিবীর!! অগ্রে তোমার নিনাদে শঙ্খ, পশ্চাতে কাঁদে ছয়-বছর, অম্বরে শোনো ডম্বরু বাজে–‘অগ্রসর হও, অগ্রসর!’ কারাগার ভেদি নিশ্বাস ওঠে বন্দিনী কোন্ ক্রন্দসীর, ডান-আঁখে আজ ঝলকে অগ্নি, বাম-আঁখে ঝরে অশ্রু-নীর। বন্দি তোমায় ফন্দি-কারার গণ্ডি-মুক্ত বন্দি-বীর, লঙ্ঘিলে আজি ভয়-দানবের ছয় বছরের জয়প্রাচীর। বন্দি তোমায় বন্দিবীর জয় জয়স্তু বন্দিবীর!! পথতরুছায় ডাকে ‘আয় আয়’ তব জননীর আর্ত স্বর, এ আগুন-ঘরে কাঁপিল সহসা ‘সপ্তদশ সে বৈশ্বানর’। আগমনি তব রণদুন্দুভি বাজিছে বিজয়-ভৈরবীর, জয় অবিনাশী উল্কা-পথিক চিরসৈনিক উচ্চশির। বন্দি তোমায় ফন্দি-কারার গণ্ডিমুক্ত বন্দিবীর, লঙ্ঘিলে আজি ভয়-দানবের ছয় বছরের জয়প্রাচীর। বন্দি তোমায় বন্দিবীর জয় জয়স্তু বন্দিবীর!! রুদ্ধ-প্রতাপ হে যুদ্ধবীর, আজি প্রবুদ্ধ নব বলে। ভুলো না বন্ধু, দলেছ দানব যুগে যুগে তব পদতলে! এ নহে বিদায়, পুন হবে দেখা অমর-সমর-সিন্ধুতীর, এসো বীর এসো, ললাটে এঁকে দি অশ্রুতপ্ত লাল রুধির। বন্দি তোমায় ফন্দি-কারার গণ্ডিমুক্ত বন্দি-বীর, লঙ্ঘিলে আজি ভয়-দানবের ছয় বছরের জয়প্রাচীর। বন্দি তোমায় বন্দিবীর জয় জয়স্তু বন্দিবীর!!

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।