Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

পাহাড়ি গান

কাজী নজরুল ইসলাম • Nature • 1 0
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল। মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু-সঞ্চর বেদুইন, মোরা জানি নাকো রাজা রাজ-আইন, মোরা পরি না শাসন-উদুখল! মোরা বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা সিন্ধু-জোয়ার কলকলমোরাপাগল-ঝোরার ঝরা-জল কল-কলকল ছল-ছলছল কল-কলকল ছল-ছলছল। মোরা দিল-খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি-অটল মহীধর, মোরা মুক্ত-পক্ষ নভ-চর, মোরা হাসি-গানসম উচ্ছল। মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন-তল, মোরা প্রাণ দরিয়ার কল-কল, মোরা মুক্ত-ধারার ঝরা-জল চল-চঞ্চল কল-কলকল ছল-ছলছল ছল-ছলছল।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।