Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

ভরিয়া পরাণ শুনিতেছি গান

কাজী নজরুল ইসলাম • কবিতা • 1 0
ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর। আসিবে আজ বন্ধু মোর।। হিজল বিছানো বন পথ দিয়া রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া। নদীর পারে বন কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর। আসিবে আজ বন্ধু মোর।। চন্দ্রচূড় মেঘের গায় মরাল-মিথুন উড়িয়া যায়, নেশা ধরে চোখে আলো-ছায়ায় বহিছে পবন গন্ধ চোর। আসিবে আজ বন্ধু মোর।।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।