Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

খোকার খুশি

কাজী নজরুল ইসলাম • বিবাহ • 1 0
কী যে ছাই ধানাই-পানাই – সারাদিন বাজছে সানাই, এদিকে কারুর গা নাই আজই না মামার বিয়ে! বিবাহ! বাস, কী মজা! সারাদিন মণ্ডা গজা গপাগপ খাও না সোজা দেয়ালে ঠেসান দিয়ে। তবু বর হচ্ছিনে ভাই, বরের কী মুশকিলটাই – সারাদিন উপোস মশাই শুধু খাও হরিমটর! শোনো ভাই, মোদের যবে বিবাহ করতে হবে – ‘বিয়ে দাও’ বলব, ‘তবে কিছুতেই হচ্ছিনে বর!’ সত্যি, কও না মামা, আমাদের অমনি জামা অমনি মাথায় ধামা দেবে না বিয়ে দিয়ে? মামিমা আসলে এ ঘর মোদেরও করবে আদর? বাস, কী মজার খবর! আমি রোজ করব বিয়ে॥

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।