Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

উৎসর্গ (অগ্নিবীণা)

কাজী নজরুল ইসলাম • উৎসর্গ • 1 0
ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত, সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে। তাই তো তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥ দহন-বনের গহন-চারী– হায় ঋষি– কোন্ বংশীধারী নিঙ্‌ড়ে আগুন আন্‌লে বারি অগ্নি-মরুর মাঝে। সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝ্‌তে পারি না যে॥ দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হান্‌ছিলে বৈশাখে, হঠাৎ সে কার শুন্‌লে বেণু কদম্বের ঐ শাখে। বজ্রে তোমার বাজ্‌ল বাঁশি, বহ্নি হলো কান্না হাসি. সুরের ব্যথায় প্রাণ উদাসী– মন সরে না কাজে। তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে॥

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।