Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

রাখীবন্ধন

কাজী নজরুল ইসলাম • কবিতা • 1 0
সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী? নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী! অল্কার পানে বলাকা ছুটিছে মেঘ-দূত- মন মোহিয়া চঞ্চুতে রাঙ্গা কলমীর কুঁড়ি- মরতের ভেট বহিয়া। সখীর গাঁইয়ের সেঁউতি- বোঁটার ফিরোজায় রেঙ্গে পেশোয়াজ আসমানী আর মৃন্ময়ী সখী মিশিয়াছে মেঠো পথ- মাঝ। আকাশ এনেছে কুয়াশা- উড়ুনী, আসমানী- নীল- সাঁচুলী, তারকার টিপ, বিজলীর হার, দ্বিতীয় - চাঁদের হাঁসুলী। ঝরা বৃষ্টির ঝরঝর আর পাপিয়া শ্যামার কূজনে বাজে নহবত আকাশ ভূবনে- সই পাতিয়েছে দু-জনে! আকাশের দাসী সমীরণ আনে শ্বেত পেঁজা- মেঘ ফেনা ফুল, হেথা জলে থলে কুমুদে আলুথালু ধরা বেয়াকুল। আকাশ০ গাঙ্গে কি বান ডেকেছে গো, গান গেয়ে চলে বরষা, বিজুরীর গুণ টেনে টেনে চলে মেঘ- কুমারীরা হরষা। হেথা মেঘ পানে কালো চোখ হানে মাটির কুমার মাঝিরা, জল ছুড়ে মারে মেঘ-বালা দল, বলে- 'চাহে দেখ পাজীরা!' কহিছে আকাশ, 'ওলো সই, তোর চকোরে পাঠাস নিশিথে, চাঁদ ছেনে দেবো জোছনা- অমৃত তোর ছেলে যত তৃষিতে। আমারে পাঠাস সোঁদা- সোঁদা- বাস তোর ও-মাটির সুরভি, প্রভাত ফুলের পরিমল মধু, সন্ধ্যাবেলার পুরবী!' হাসিয়া উঠিল আলোকে আকাশ, নত হ'ইয়ে এল পুলকে, লতা-পাতা-ফুলে বাঁধিয়া আকাশে ধরা কয়, 'সই, ভূলোকে বাঁধা প'লে আজ', চেপে ধরে বুকে লজ্জায় ওঠে কাঁপিয়া, চুমিল আকাশ নত হ'ইয়ে মুখে ধরণীরে বুকে ঝাঁপিয়া।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।