Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

শিশু যাদুকর

কাজী নজরুল ইসলাম • poem • 1 0
শিশু যাদুকর পার হয়ে কত নদী কত সে সাগর এই পারে এলি তুই শিশু যাদুকর! কোন রূপ-লোকে ছিলি রূপকথা তুই, রূপ ধরে এলি এই মমতার ভুঁই। নবনীতে সুকোমল লাবণি লয়ে এলি কে রে অবনীতে দিগ্বিজয়ে। কত সে তিমির-নদী পারায়ে এলি- নির্মল নভে তুই চাঁদ পহেলি। আমরার প্রজাপতি অন্যমনে উড়ে এলি দূর কান্তার-কাননে। পাখা ভরা মাখা তোর ফুল-ধরা ফাঁদ, ঠোঁটে আলো চোখে কালো-কলঙ্কী চাঁদ! কালো দিয়ে করি তোর আলো উজ্জ্বল- কপালেতে টিপ দিয়ে নয়নে কাজল। তারা-যুঁই এই ভুঁই আসিলি যবে, একটি তারা কি কম পড়িল নভে? বনে কি পড়িল কম একটি কুসুম? ধরণীর কোলে এলি একরাশ চুম। স্বরগের সব-কিছু চুরি করে, চোর, পলাইয়া এলি এই পৃথিবীর ক্রোড়! তোর নামে রহিল রে মোর স্মৃতিটুক, তোর মাঝে রহিলাম আমি জাগরুক।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।