Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

খাঁদু- দাদু

কাজী নজরুল ইসলাম • Children's Poetry • 1 0
ও মা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খ্যাঁদা নাকে নাচছে ন্যাদা- নাক ড্যাঙ্গা-ড্যাং- ড্যাং! ওঁর নাকতাকে কে করল খ্যাঁদ্যা রাঁদা বুলিয়ে? চামচিকে- ছা ব'সে যেন ন্যাজুড় ঝুলিয়ে। বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং। অ মা! আমি হেসে মরি, ন্যাক ডেঙ্গাডেং ড্যাং। ওঁর খ্যাঁদা নাকের ছ্যাঁদা দিয়ে টুকি কে দেয় 'টু'! ছোড়দি বলে সর্দি ওটা, এ রাম! ওয়াক! থুঃ! কাছিম যেন উপুড় হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং! অ মা! আমি হেসে মরি, ন্যাক ডেঙ্গাডেং ড্যাং। দাদু বুঝি চিনাম্যান মা, নাম বুঝি চাং চু, তাই বুঝি ওঁর মুখটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নোটীশ উনি নাকে এঁটেছেন! অ মা! আমি হেসে মরি, ন্যাক ডেঙ্গাডেং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুড়- নাক ঘুম দিলে ঐ চ্যাপটা নাকেই বাজতো সাতটা শাঁখ। দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন! অ মা! আমি হেসে মরি, ন্যাক ডেঙ্গাডেং ড্যাং। লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেঁজির ছা দাড়ির জালে প'ড়ে দাদুর আটকে গেছে গা, বিল্লি- বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন! অ মা! আমি হেসে মরি, ন্যাক ডেঙ্গাডেং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টাঙাতে 'আলমানাক' গজাল ঠুঁকে দেছেন ভেঙ্গে বাঁকা নাকের কাঁখ? মুচি এসে দাদুর আমার নাক করেছেন 'ট্যান'! অ মা! আমি হেসে মরি, ন্যাক ডেঙ্গাডেং ড্যাং। বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চল দাদু দেখন -হাসিকে! সেথায় গিয়ে করুন দাদু গরুড় দেবের ধ্যান, খাঁদু দাদু নাকু হবেন, নাক ডেঙ্গাডেং ড্যাং।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।