Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 517
আজ: 2
৭ দিন: 76
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

বাসনা আছিলো কিছু, তিলে তিলে শুখায়েছে

শক্তি চট্টোপাধ্যায় • অগ্রন্থিত কবিতা • 5 0
বাসনা ভয়ার্ত রশ্মি, মুহুর্মুহু আঁধারের প্রেত লোভায় মন্দিরে...মর্মে, অস্থিরতা, স্থির পদরেখা এসো, ধোয়া চূড়া, চাঁদ, এসো ধোয়া ফেনায় গভীর পুণ্যের মূর্ছিত গ্রীবা উন্মাদনাবিহীন পাণ্ডুরে তুমিই আরক্ত করো। হে অধীর রশ্মিমালা, হায় সন্তাপের তিল তিল তাও পেয়, জীর্ণতা ইন্দ্রিয়ে সক্ষম সর্বস্বগ্রাসী শোকস্মাত কামনার গ্লানি যা কিছু সময়ে যাজ্ঞা পরম্পরা, বিমূঢ় বালক গড়ে কটি, আর্দ্র নারী, রশ্মিহত আচ্ছন্ন বিরহে .... প্রয়াসে বিরক্ত বটে! তবু মোর ইন্দ্রিয়, বাঞ্ছায় সমান ক্ষুধার্ত নয়, বিষণ্ণতা যেন নাভিমূল অদাহ্য চৈতন্য, প্রাণ, জন্মস্মৃতি নিয়তি গভীর। বড় শুদ্ধ শবদেহ, বিষণ্ণতা অন্তিম বিশ্বাস ভৃত্য বন্ধু বারাঙ্গনা কিম্বা নেশা যমজ প্ৰণয়ী আমারে ছেড়েছে কাল, হায় মুগ্ধ তোমার বিষাদে!

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।