বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা
পরকিয়া
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • প্রেম • 1
• 0
ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষণ কাজে,
হাত রেখো না বুকের গাঢ় ভাঁজে।
ঘামের জলে ভিজে সাবাড়
করাল রোদ্দুরে,
কাছে পাই না, হৃদয়-রোদ দূরে।
কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল,
তৃষ্ণাকে ছোঁয় ঘড়ায় তোলা জল।
নদী আমার বয় না পাশে
স্রোতের দ্যাখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।
তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নোখ।।