Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1283
আজ: 2
৭ দিন: 171
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

বৃষ্টি চাই

শক্তি চট্টোপাধ্যায় • nature • 9 0
পাহাড়ের বৃষ্টি নেই। শুকিয়ে যাচ্ছে সেগুনমঞ্জরী এই খরা এই দাবদাহে এলিয়ে পড়েছে ঝোরা শুকনো ঘাসে– ঘাসে কুয়োর শীতল জল চলে গেছে সুদুর পাতালে মানুষ হাঁড়িয়া খেয়ে পিপাসা মেটায় ! জঙ্গলে এসেছি শান্তি পাবো ব'লে, মহুয়ার নেশা করবো বলে টেবোর পাহাড় ছেড়ে চলে যাই মেঘাতুবুরুতে সেখানে উচ্চতা আছে, শীতে পড়ে গা-কাটা শীতল যদি কোনোভাবে শান্তি পাই, চড়ি মেঘাতুবুরুতে টিলার উপরে বাংলো, বাংলোতে শীতের যন্ত্র আছে সুন্দর ও পরিচ্ছন্ন হোটেলের স্নিগ্ধতা যেমন এখন তা নিতে হচ্ছে অথচ হেসাডি টেবো আমাদের দুটি প্রিয় নাম আবাল্য গিয়েছি সেই উপত্যকা জুড়ে মরণখেলায় মত্ত হতে তার বদলে এই সুখ মেঘাতুবুরুতে সহ্য হয় ! পাশে সারাণ্ডার দীর্ঘ বনভূমি শ্বাপদসঙ্কুল এখন যাওয়াই শক্ত, মানুষের তীক্ষ্ণ তরবারি মানুষের দিকে ফেরা পশুরাও অনেক মানুষ ! আন্দোলন করছে ব'লে মানুষ আজ পাগল হয়েছে উন্মাদ হয়েছে সব নরবলি দিতে সুতরাং সারাণ্ডার দিকে নয়, কিরিবুরু পাহাড়ে আমাদের জিপ চলে ছুটে ভরদুপুরে ঠাঠা রোদে কোনোভাবে শান্তি চাই, চাই সবুজের ভালোবাসা হঠাৎ ঘনালো মেঘ, মেঘাতুবুরুতে কিরিবুরু ছেড়ে আমরা পালাই বাংলোর দিকে মুখ এক পশলা বৃষ্টি যেন ধুয়ে দেয় সব গাছপালা ধুলো মুছে ধুয়ে যায় সবুজ কীভাবে ফুটে ওঠে পশলায় নামে ঢল সমস্ত ঝোরায় তৃণাঙ্কুর ভিজে থাকে বৃষ্টি পাবে বলে ওর একপশলা বৃষ্টি গায়েও লাগেনি অবগাহনের মতো প্রেম চাই ওর নতুবা কিছুতে তৃপ্তি কখনো লাগবে না । আমরাও স্নান করি, গাড়ি থেমে যায় উড়ন্ত মেঘের দিকে সদা ভেসে চলি বলি, মেঘ বৃষ্টি দাও, মেঘ দাও আরো সমস্ত প্রেমের চেয়ে এখন আমারো বৃষ্টি চাই।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।