Access blocked
Access from your location is not allowed.
Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 1119
আজ: 3
৭ দিন: 135
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

ওরা মানুষের থেকে বড়ো হয়ে আছে

শক্তি চট্টোপাধ্যায় • poem • 13 0
গাছের ভিতরে কিছু ভেদাভেদ আছে। শালের জঙ্গলে নেই অন্য কোনো গাছ তা কি শুধু শোভা, শুধু সৌকর্ষ একক, নাকি শাল অন্য কোনো সংস্রবে বাড়ে না, একাকী জঙ্গলে বাড়ে, মরেও একাকী। শুধুই বার্ধক্যে নয়, বাজ প'ড়ে মরে তখন ধূপের গন্ধ, ধুনো গন্ধে ঘোর জঙ্গলে পুজোর ঘণ্টা বেজে ওঠে ধীরে— ঝাঁঝর-কাঁসর বাজে, চালচিত্র দোলে, পাথর প্রতিমা সুদ্দু দুলে ওঠে মোহ। কী মায়া লেগেছে ঐ নীলাঞ্জন-ছায়ে— মাঝে মাঝে লাগে। গাছের ভিতরে কিছু ভেদাভেদ আছে জানি। মানুষের মধ্যে ভেদাভেদ আছে, খাদ্য ও খাদকে কিছু ভেদাভেদ আছে, ভেদাভেদ কোথা নেই? আছে সবখানে। মানুষের মধ্যে আমি ঘুরেছি অনেক সেই শিশুকাল থেকে বয়ঃসন্ধি-তক অনেক দেখেছি আমি—ঘরে ও বাহিরে কিছু মনে আছে তার, সমস্ত ভুলিনি! ভুলিনি বলেই কিছু ব্যবহার আছে— এলেবেলে, যুক্ত নয়, সম্পর্করহিত, সৌজন্যমূলক কিছু, কিছু আন্তরিক। মানুষের মধ্যে আমি ঘুরেছি অনেক, সেই বয়ঃসন্ধি থেকে প্রৌঢ়ত্ব অবধি। দেখেছি, মানুষ কিছু কাছে এসে গেছে কিছু দূরে চলে গেছে ঢেউ-এর নিয়মে। আসা-যাওয়া, জানি আমি, অমোঘ দর্শন মধ্যবর্তী কাজ কিছু করে যেতে পারা যথেষ্ট, যথেষ্ট–বলে জীবিতেরা হাঁকে। যতক্ষণ কণ্ঠস্বর যাবত নিশ্বাস... কিন্তু, কোন্ কাজ তাকে করে স্মরণীয় এমনও কি নিজগৃহে, নিজের পল্লীতে, সেকি আগেভাগে বলা কোনো দিন যাবে? যাবে না বলেই তাস অন্ধকারে খেলা হতে থাকে দেশ জুড়ে, ফলের প্রকৃতি যদিও বা জানা যায়, কেমন আকার শেষমেশ নিতে পারে, তা কি জানা যাবে? বিশেষত সূচনায়, মধ্যদিনে, সাঁঝে, গভীর রাত্তিরে নয়, ঝরে গেলে নয়, ঝরা মানে, তার সব সম্ভাবনা শেষ— স্থগিত-বর্ধন, মৃত্যু, শেষাকার নেওয়া! তখন, অবশ্য, বলা যায় সে কেমন, কী ভাবে এমন হলো, তাও বলা যাবে। অন্তত, সে-চেষ্টা শুধু মানুষেই করে, অন্য কোনো প্রাণী নয়, উদ্ভিদেরা নয়, ওরা ভেদাভেদ করে অচেতনভাবে। শিক্ষাদীক্ষা নাই-ই থাক, স্পষ্ট নীতি আছে, সে-নীতির স্পর্শ পায় গুল্ম ছোটগাছ বড় গাছ থেকে, সিংহ আক্রমণ করে— নিতান্ত হিংস্রতা থেকে নয়, শুধুমাত্র ক্ষুধা থেকে। মানুষ সুরক্ষা করে গুদোমে-গোলায় ধান চাল ও সুকীর্তি, ব্যাংকে টাকাসিকি। গাছের শিকড়ে শুধু মাটি লেগে থাকে, ক্ষুরে ও থাবায় থাকে লেগে জলঘাস বাঘের মস্তিষ্কে কোনো হরিণীর স্মৃতি আর কিছু নয়, ওরা চায় না মুনাফা, কেনা-বেচা বলে নেই ওদের বাজারে, দোকানে ভেজাল নেই খাদ্যাখাদ্যে কোনো ওরা মানুষের থেকে বড়ো হয়ে আছে ঝর্নায় জঙ্গলে। না, কোন শহরে নয়, ঝর্নায় জঙ্গলে ওরা মানুষের থেকে বড়ো হয়ে আছে।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।