বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা
কষ্ট হয়
শক্তি চট্টোপাধ্যায় • poetry • 1
• 0
আমার ভিতরে কাঁদে
বর্ণচোরা শিশু এসে মৃত্যুর আহ্লাদে
কাঁদে, কথা বলে, কাঁদে।
কুয়াশা, মেঘের ফাঁদে চাঁদ
মানুষেরই যেন অপরাধ
মানুষেরই শুধু অপরাধ!
দৃষ্টি ও দর্শন আছে ব'লে
মানুষের উচ্ছিষ্ট কম্বলে
ধরে লোভ,হিংসা, অগ্নিশিখা
অস্তিত্ব পোড়াচ্ছে কনীনিকা
ক্ষার করে বৃক্ষে দেবে বলে......
মানুষেরই মায়ার কম্বলে
ধরে লোভ, হিংসা, অগ্নিশিখা
এ সমস্ত আমাদের দেখা
এ সমস্ত আমাদের শেখা।
মানুষের ভিতরে পাহাড়ে
নদীর ঘুমন্ত মুখখানি
জানি আমি, এ খবরও জানি
তবু কাঁদে,তবু কেন কাঁদে
কাদের ফাঁদের শিশু ভিতরে অবাধে?
কষ্ট হয়।