বাগান কি তার প্রতিটি গাছ চেনে?
শক্তি চট্টোপাধ্যায় • nature • 1
• 0
আমার ভাবনা হ'লো বিশাল বাগান কেমন ক'রে মনে রাখবে
প্রতিটি গাছে পাখিরা আসছে, প্রতিটি দুঃখ
আলোর মান্য উষ্ণতায় মেওয়া ফলের মতন স্বাদু।
ভাবনা হ'লো
গাছের-খাই-তলার-কুড়াই মানসিকতা
সুখের যত বিপুল জড়ো কুড়িয়ে নিতে ঝুড়ি এনেছে।
বয়স হ'লো
আলোর আঁচে রাঙা ফলটি এবার দেখছি কোনোরূপেই নিকটবর্তী নয়
Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)
প্রসেস হচ্ছে…
স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।