Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 18
আজ: 2
৭ দিন: 9
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

অসভ্য দর্শন

আবুল হাসান • poetry • 1 0
দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি, দেবদারু কেটে নিচ্ছে নরোম কুঠার তাও রাজনীতি, গোলাপ ফুটছে তাও রাজনীতি, গোলাপ ঝরছে তাও রাজনীতি! মানুষ জন্মাচ্ছে তাও রাজনীতি, মানুষ মরছে তাও রাজনীতি! বোন তার বেণী খুলছে যৌবনের অসহায় রোদে মুখ নত করে বুকের ভ্রমর হাতে রাখছে লুকিয়ে —তাও রাজনীতি তরুণেরা অধঃপাতে যাচ্ছে তাও রাজনীতি পুনরায় মারামারি যুদ্ধ আর অত্যাচার, হত্যার আগ্রাসী খুন মানুষের ছড়ানো বীর্যের ব্যথা, বিষন্ন মিথুন মহিলার রক্তের ভেতরে ভ্রুন, সমস্যার ছদ্মবেশে আবার আগুন উর্বর হচ্ছে, রাজনীতি, তাও রাজনীতি! আমি পকেটে দুর্ভিক্ষ নিয়ে একা একা অভাবের রক্তের রাস্তায় ঘুরছি জীবনের অস্তিত্বে ক্ষুধায় মরছি রাজনীতি, তাও রাজনীতি আর বেদনার বিষবাষ্পে জর্জরিত এখন সবার চতুর্দিকে খাঁ, খাঁ, খল, তীব্র এক বেদেনীর সাপ খেলা দেখছি আমি; রাজনীতির তাও কি রাজনীতি?

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।