তার ডালপালা আমার চৈতন্যে
শক্তি চট্টোপাধ্যায় • poem • 1
• 0
সারাদিন আমি দিনের অন্ধকারে বসে আছি
সন্ধে হলেই চাঁদ উঠবে
চাঁদ উঠলে আমিও উঠবো
মাঠের পাশেই নিচু আলের পথ
পথের ওপর ইঁদুর- মাটি
ভিজে -ভিজে
তবু কেমন গা- সওয়া হয়ে গেছে।
আর কিছুক্ষণ হাঁটতে হবে
ঝাঁকড়া- মাথা ডুমুরগাছ পড়বে ডানহাতি
দিনে-রাতে, দুটোতেই অসন্তুষ্ট
মুখ থমথমে।
'এবার একটু হাসো' চেঁচিয়ে বললুম
সে হাসলো
বললুম 'কাঁদলে না যে- কি ব্যাপার!'
'দুটোই কি এক? ’শুধিয়ে কাঁদতে বসলো ডুমুর-
তার ডালপালা আমার চৈতন্যে ক্রমাগত ছড়িয়ে পড়তে লাগলো।।
Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)
প্রসেস হচ্ছে…
স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।