Bangladesh Association Fujairah

Bangladesh Association Fujairah

Serving the Bangladeshi Community in the UAE

দর্শনার্থী
স্বাগতম!
মোট: 19
আজ: 3
৭ দিন: 10
কবিতা লাইব্রেরি
Poems: 2634 • Poets: 118
কবিতা লাইব্রেরি
বাংলা কবিতা পড়ুন • শুনুন • সহজ অনুবাদ ও ব্যাখ্যা • সুন্দর অভিজ্ঞতা

যদি পারো দুঃখ দাও

শক্তি চট্টোপাধ্যায় • poem • 1 0
যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি দাও দুঃখ, দুঃখ দাও – আমি দুঃখ পেতে ভালোবাসি। তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, দরজা হাট-খোলা। আকাশের নিচে, ঘরে , শিমূলের সোহাগে স্তম্ভিত আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি। যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক, সেইভাবে একা একা দেখি ঐ সুন্দরের সংশ্লিষ্ট পতাকা। ভালো হোক মন্দ হোক যায় মেঘ আকাশে ছড়িয়ে আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহুর। বুকে রাখে, মুখে রাখে – ‘না রাখিও সুখে প্রিয়সখি! যদি পারো দুঃখ দাও আমি দুঃখ পেতে ভালোবাসি দাও দুঃখ, দুঃখ দাও – আমি দুঃখ পেতে ভালোবাসি। ভালোবাসি ফুলে কাঁটা, ভালোবাসি, ভুলে মনস্তাপ – ভালোবাসি শুধু কূলে বসে থাকা পাথরের মতো নদীতে অনেক জল, ভালোবাসা, নম্রনীল জল – ভয় করে।

Smart Helper (অনুবাদ / ব্যাখ্যা)

প্রসেস হচ্ছে…

স্মার্ট অনুবাদ বা স্মার্ট ব্যাখ্যা বাটন চাপুন।